ইসির সামনে ডেসটিনির বিনিয়োগকারীদের বিক্ষোভ
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নতুন দলের নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানবন্ধন করেছে ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের সামনে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিবাদে এই মানবন্ধন করা হয়।
ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলেন, বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দল গঠন মানে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করা।
ভুক্তভোগী মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ২০১১ সালে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে এখনও ফেরত পায়নি। রফিকুল আমীন আমার পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোম্পানি বন্ধ করেছে টাকা আত্মসাৎ করেছে রফিকুল। আমাদের গরিবের টাকা মেরে দিয়েছে অথচ কোটি টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে নতুন দলের ঘোষণা দিয়েছে। এটা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা। এটা মানি না, মানবো না।
ডেসটিনি গ্রুপে বিনিয়োগের আইডি নিয়ে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন সাইফ উল্লাহ। তিনি গণমাধ্যমকে বলেন, ২০১০ সালে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম। সেই টাকা না দিয়ে নতুন দল কেন তার জবাব চাই। আমাদের টাকা ফেরত না দিয়ে নতুন দল বানানোর তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের কাছে আহ্বান রফিকুলের মতো জালিয়াতকে যেন নিবন্ধন না দেওয়া হয়।
অন্যদিকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)