ইসিতে সীমানার দাবি-আপত্তির শুনানি শুরু
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী চারদিন সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে এ শুনানি শুরু হয়েছে। অনেক লোকসমাগম হওয়ার আশঙ্কা থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করেছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইসি ভবনের সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, ভবনের ভেতরের আইন-শৃঙ্খলার রক্ষায় রয়েছে কোস্ট গার্ড। এ ছাড়া ভবনের সামনে তৈরি করা হয়েছে দুটি ছাউনি আর শুনানি চলছে ইসির অডিটোরিয়ামে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, শুনানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।
গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।
সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতোমধ্যে বিক্ষোভ করায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চারদিন আবেদন শুনানি শেষে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)