ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে : এরদোয়ান
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসলামী বিশ্ব বর্তমানে গুরুতর সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে একটি বার্তা দেওয়ার উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি।
গত মাসে সই হওয়া এই চুক্তিকে ঘিরে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং উদ্যোগটি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামসুনে তরুণদের নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন এরদোয়ান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্যোগ ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করছে।
এরদোয়ান বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একসঙ্গে একটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে ইসলামী বিশ্বকে একটি বার্তা দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং তারা এতে সফল হবেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে এরদোয়ান বলে আসছেন, ‘বিশ্ব এই পাঁচটি দেশের চেয়েও বড়’। এ বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। নিরাপত্তা পরিষদকে তিনি দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্বহীন ও অন্যায্য বলে সমালোচনা করে আসছেন।
এরদোয়ান বলেন, আরও ন্যায়সংগত একটি বিশ্ব প্রতিষ্ঠার পক্ষে তুরস্ক তার অবস্থান অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালি ও উপসাগরের বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালিতে কী ঘটছে, তা তারা পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে উপসাগরের আরও অনেক এলাকায় গুরুতর সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামী বিশ্বের সামনে থাকা সমস্যাগুলো দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এরদোয়ান। এসব সংকট মোকাবিলায় তুরস্ক অতীতে এই অঞ্চলের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তুরস্কের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আশপাশের অঞ্চলে চলমান সংঘাত ও সংকটের মধ্যেও আঙ্কারা দেশকে এসব ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
এরদোয়ান বলেন, অঞ্চলটি যখন সংকট, যুদ্ধ ও সংঘাতের কঠিন সময় পার করছে, তখন তুরস্ককে এসব বিপদ থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করলেও বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












