ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট শহরের স্থাপত্য ও বালাকোট যুদ্ধের ইতিহাস (৪)
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৪ জুন, ২০২৫ খ্রি:, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
মীর্জা আহমদ বেগ ও উনার বাহিনীর মুজাহিদগণ বীরত্বের সাথে শিখদের মুকাবিলা করলেন। শিখদের আক্রমণে মুজাহিদগণ উনাদের একাংশ শাহাদাত লাভ করলেন। এবং অবশিষ্টাংশ কৌশল অবলম্বনের জন্য সরে আসলেন। মেট্টী কোটে স্থাপিত চৌকির মুজাহিদগণকে উক্ত পথ দিয়ে শিখ সৈন্যদের আক্রমণের সংবাদ জানিয়ে দেয়া হলো। উক্ত সংবাদ বালাকোটেও পৌঁছে দেয়া হলো।
সেই স্থানে মীর্জা আহমদ বেগ খানের নেতৃত্বাধীন চৌকি স্থাপিত ছিলো। বর্তমানে স্থানটি ‘শহীদ গলি’ নামে পরিচিত। উক্ত স্থানে এখনও কয়েকজন শহীদের কবর রয়েছে। যা হোক, ইতিমধ্যে বিপুল সংখ্যক শিখ সৈন্য মেট্টী কোটে পৌঁছে গেলো। সেখানেও কোনরূপ কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলো না।
বালাকোট অঞ্চলে একটি প্রবাদ প্রচলিত রয়েছে- “মেট্টী কোট যার অধিকারে আসবে, বালাকোটও তারই অধিকারে আসবে।” শিখরা উক্ত প্রবাদ বাক্য অনুসারেই মেট্টী কোট অধিকার করে নিলো। এর ফলে হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার জন্য মুজাহিদদের সংখ্যা স্বল্পতা, রসদ ও সমরাস্ত্রের অপ্রতুলতা সত্ত্বেও বালাকোটের পশ্চিমাংশে অবস্থিত প্রান্তরে শিখদের বিরুদ্ধে লিপ্ত হওয়া ছাড়া গত্যন্তর রইলো না।
হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি ইচ্ছা করলে বালাকোট ত্যাগ করে স্বল্প সময়ের মধ্যে পশ্চাদ্দিকে পাহাড়ের দিকে চলে যেতে পারতেন। এতে শিখরা উনার পিছু নিতে পারতো না। তিনি ইচ্ছা করলে নদী পার হয়ে এর পূর্ব তীরে পৌঁছে শিখ সৈন্যদের উপর আক্রমণও চালাতে পারতেন। যে সকল মুসলিম অনিচ্ছা সত্ত্বেও শিখদের পক্ষ অবলম্বন করেছিলো, বস্তুত তাদের পক্ষ হতে গোপন অনুরোধও বহুবার উনার নিকট এসেছিলো। কিন্তু হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি কোনরূপ রণকৌশলকে নয়, বরং বীরত্ব ও সাহসিকতাকেই গ্রহণ করেছিলেন।
অর্থাৎ বীরত্ব সাহসিকতা ও ঈমানী শক্তির যে মূল্যবান সম্পদ মুজাহিদগণ উনাদের মধ্যে বিদ্যমান ছিলো, তিনি ইহাকেই সম্বল মনে করে শিখদের বিপুল সমর শক্তির মুকাবিলা করে যাওয়াকেই এবং এর পরিণতিকে মহান আল্লাহ পাক উনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়াকেই নিজ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। (মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












