ইসরায়েলে ইয়েমেনের ফের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনি সশস্ত্র বাহিনী গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে ইসরাইলি অধিকৃত ভূখ-ে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় ইহুদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘœ ঘটে।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে।
এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয়কেন্দ্রে দিকে পালানোর সময় অনকে দখলদার আহত হয়েছে।
এ হামলার পর দখলদারদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।