দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরষতা:
ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহর অভিযান
, ০৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।
হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোশাভ ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দু’টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোমের ব্যাটারির পাশাপাশি গোলন্দাজ বাঙ্কার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে দুয়েইর গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটেলিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিত ব্যারাকে হেভি-ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের ‘মাজদাল জুন’ শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)