ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃতু্যুর ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়টি।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।