ইসকন সদস্যকে নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর থামছেই না ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। সবশেষ এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম ঢাকার উত্তরায় ইসকনের একজন সদস্যের ওপর হামলার ভুয়া খবর প্রচার করেছে।
তবে ঢাকার উত্তরা এলাকার মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত নিতাই দাস এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে। অর্থাৎ ভারতীয় মিডিয়ায় প্রচারিত এ সংক্রান্ত খবরটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে ভারতীয় মিডিয়ার ভুয়া খবরের একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে মর্মে দাবি করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঢাকার উত্তরা এলাকার রাধারমন মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত নিতাই দাস জানিয়েছে, উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোনো ঘটনা তার জানা নেই।
‘ঢাকার পুলিশও জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনার খবর তারা পায়নি। ভারতীয় মিডিয়ার খবরে ‘ভুক্তভোগীর’ কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করা হয়নি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতি-বহির্ভূত হিসেবে চিহ্নিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)