ইশরাককে মেয়র করার দাবিতে অবস্থান, সেবা কার্যক্রম বন্ধ
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে গতকালও বন্ধ ছিলো নগর ভবনের কার্যক্রম ও সেবা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকেই জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা নগর ভবনের নিচতলায় বসে অবস্থান কর্মসূচি পালন করেছে। সেবাপ্রার্থীরা এসে ফিরে যায়।
অবস্থানকারীরা বলেন, ইশরাক হোসেন আদালতের সিদ্ধান্তে মেয়র হয়েছেন, তাঁকে অতি দ্রুত শপথ পড়ানো হোক। তা না হলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন এভাবেই অচল থাকবে। তাঁরা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, আমাদের অবস্থান ও কর্মবিরতি চলমান। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা চাই দ্রুত শপথ দেওয়া হোক। তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।
নগর ভবনের কার্যক্রম ও সেবা বন্ধ থাকায় আজও অনেক সেবাপ্রার্থী এসেছেন সেবা নিতে। জন্ম সনদ, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স ফি জমাদানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এসে তাদের ফিরে যেতে হচ্ছে।
টানা অষ্টম দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৫ মে তালা দেওয়া হয় নগর ভবনে। পরে সেদিন ওই তালা খুলেও দেওয়া হয়। তারপর গত ১৭ মে থেকে টানা অবরুদ্ধ নগর ভবন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)