ইরান যুদ্ধে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে পানিসংকটের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। মরুপ্রধান এই অঞ্চলের টিকে থাকার প্রধান অবলম্বন ‘ডিস্যালাইনেশন প্ল্যান্ট’ বা পানির লবণাক্ততাদূরীকরণ কেন্দ্রগুলো এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত রোববার (৮ মার্চ) বাহরাইনের একটি পানি শোধনাগার ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মাত্র একদিন আগে ইরান জানিয়েছিলো, তাদের কেশম দ্বীপের পানি শোধনাগারে হামলা চালিয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।
ডিস্যালাইনেশন প্ল্যান্ট মূলত- সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ ও দূষণ অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করে।
মধ্যপ্রাচ্যে এর গুরুত্ব:
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক। বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো পানির বড় অংশই পায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে।
আরব সেন্টার ওয়াশিংটন ডিসির তথ্যমতে, বিশ্বে মোট ডিস্যালাইনেশন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো। বিশ্বের মোট পরিশুদ্ধ সমুদ্রের পানির প্রায় ৪০ শতাংশ এখানেই উৎপাদিত হয়।
দেশভেদে পানির নির্ভরতার হারও অনেক বেশি। যেমন- কুয়েতে সুপেয় পানির প্রায় ৯০ শতাংশ, ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে প্রায় ৭০ শতাংশ ও আরব আমিরাতে প্রায় ৪২ শতাংশ পানি ডিস্যালাইনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। এসব দেশে চার শতাধিক ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই নয়, পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪ রাডার ধ্বংস করেছে ইরান
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লেবাননে বাড়িঘরে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে সন্ত্রাসী ইসরায়েল
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ১১০ ডলার ছাড়ালো
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ভাগ করে তেল নিতে চায় সন্ত্রাসী যুক্তরাষ্ট্র -মুখপাত্র
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বর্ণের মজুত বাড়িয়েই চলেছে চীন, নেপথ্যে কি?
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তান
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এক সপ্তাহে ৮৩ শিশুসহ নিহত ৩৯৪
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের ডিপোতে ইসরায়েলি হামলা: ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানী স্থাপনায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)