ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনা করে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক আদান-প্রদানের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি চুক্তির কথা ঘোষণা করেছেন।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি গত শনিবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভির সাথে বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সীমান্ত নিরাপত্তা, মাদকবিরোধী লড়াই এবং সন্ত্রাসবাদ মোকাবেলাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় প্রধান্য পেয়েছে।
মোমেনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য লেনদেনের পরিমাণ বছরে ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে বছরে ১০ বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য, দুই দেশের অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার ক্ষেত্রে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের সক্রিয় ভূমিকার আমি প্রশংসা করি।
বৈঠকের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং যখন এক ভাইয়ের সমস্যা হয়, তখন অন্য ভাইও তা অনুভব করে। আমরা আশা করি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় এই সংকটগুলোর দ্রুত অবসান ঘটবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)