আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আজাদ কাশ্মিরের নির্বাচন ও সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
যদিও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, তবে ৩ আগস্ট থেকে দেশটির কোথাও আলজাজিরার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এর আগে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে আলজাজিরার বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ তোলে। মন্ত্রণালয়ের দাবি, মুজাফফরাবাদের কয়েকটি ভোটকেন্দ্রের তথ্য ও বাছাইকৃত ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে আজাদ কাশ্মিরের বিধানসভা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করেছে সংবাদমাধ্যমটি।
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের প্রতিবেদন প্রকাশের পেছনে কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে। এমনটিই মনে করছে পাকিস্তান সরকার।’
আজাদ কাশ্মিরের চলমান পরিস্থিতি ঘিরেই আল জাজিরার প্রতিবেদন নিয়ে আপত্তি জানায় পাকিস্তান। অঞ্চলটিতে বিধানসভা নির্বাচনের আগে কয়েক মাস ধরে শরণার্থী কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে স্থানীয় রাজনৈতিক জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। আন্দোলনের কারণে গত জুনে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
এর মধ্যেই আজাদ কাশ্মিরের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, ২৭ জুলাই, ২ আগস্ট ও ১০ আগস্ট তিন ধাপে তিন জেলায় ভোটগ্রহণ হওয়ার কথা। নির্বাচনের প্রথম দিন ২৭ জুলাই নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনতার সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়। এরপর থেকেই অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে আলজাজিরা নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সংবাদমাধ্যমটি। তবে আজাদ কাশ্মির পরিস্থিতি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












