পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক, কুভেন্দু বলছে— ‘আদালতের নির্দেশ’
, ২২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৬ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার সরিয়ে ফেলতে পুলিশকে ব্যবহার করে চাপ দেয়ার এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, স্থানীয় থানার পুলিশ মৌখিকভাবে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী তিন সংসদ সদস্য— সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের খান বৃহস্পতিবার (৬ আগস্ট) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তারা ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে শব্দদূষণবিষয়ক বিধি কার্যকর করার আহ্বান জানান।
ইন্ডিয়া টুডে বলছে, ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আদালতের নির্দেশনা অনুযায়ী সব ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। এ বিধি অনুযায়ী, দিনে সর্বোচ্চ ৫৫ ডেসিবেল এবং রাতে সর্বোচ্চ ৪৫ ডেসিবেল শব্দের অনুমতি রয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে এ ডেসিবেলসীমা কার্যকর করতে বলা হয়েছে। কয়েকজন ইমাম জানিয়েছেন, মসজিদ পরিচালনা কমিটিগুলোকে লাউডস্পিকারের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
আর এই বিতর্কের মধ্যে কুভেন্দু বলেছে, তার সরকার শুধু আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। তার ভাষ্য, মসজিদ ও মন্দিরের শব্দ নিজ নিজ প্রাঙ্গণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, বাইরে ছড়িয়ে পড়া যাবে না। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।
কুভেন্দু জানায়, পুলিশের নির্দেশনার পর মসজিদ ও মন্দির মিলিয়ে মোট ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০৩টি মসজিদ থেকে এবং ১ হাজার ৯৬টি মন্দির থেকে সরানো হয়েছে।
সে আরও বলে, পুলিশকে কঠোর আচরণ না করার নির্দেশ দেয়া হয়েছিল এবং মসজিদ পরিচালনা কমিটিগুলো প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে।
তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আখরুজ্জামান বলেন, সব ধর্মের মানুষেরই নিজ নিজ ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি বলেন, ‘এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এ বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করব।’
তিনি আরও বলেন, ‘হিন্দুরা যেমন মন্দিরে গিয়ে পূজা করার স্বাধীনতা ভোগ করবে, তেমনি মুসলমানরাও মসজিদে গিয়ে আজান দিতে ও নামাজ আদায় করতে পারবে। এটাই আমাদের সংস্কৃতি এবং এটি অটুট থাকা উচিত।’
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, এ সমস্যার সমাধান না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর অভিযোগ, পুলিশ সদস্যরা বিভিন্ন মসজিদে গিয়ে কর্তৃপক্ষকে লাউডস্পিকার খুলে ফেলতে চাপ দিয়েছেন।
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, তিনি এ বিষয়ে হাইকোর্টে যেতে পারেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছিল কি না।
চিঠিতে ভাঙড়ের এ বিধায়ক বলেন, অনেক মসজিদ কমিটি ইতোমধ্যে লাউডস্পিকারের শব্দ কমিয়ে দিয়েছে। যারা বিধি লঙ্ঘন করছে, তাদের আনুষ্ঠানিক নোটিশ দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেয়া উচিত। তিনি শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নে একটি মানসম্মত কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রণয়ন এবং ক্ষমতার সীমা অতিক্রম করেছেন— এমন পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানান।
তবে ক্ষমতাসীন বিজেপি এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক দেশে সবাই প্রতিবাদ করার অধিকার রাখে। তবে রাজনৈতিক দলগুলোর দ্বৈত মানদণ্ড পরিহার করা উচিত।
তিনি বলেন, ‘এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবাই প্রতিবাদ করতে পারে। এটি বাবরের শাসন নয়, আবার তুঘলকি শাসনও নয়’। তিনি আরও বলেন, ‘শুধু আমার মতই চলবে, অন্য কারও মত চলবে না—এ ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












