হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ ইয়েমেনি সেনা নিহত, আহত ১৫
, ২২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৬ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির ইমার্জেন্সি ফোর্সেস পরিচালিত ক্যাম্পসহ অন্যান্য সামরিক ঘাঁটিতে পরিচালিত এই হামলাকে অন্যতম প্রাণঘাতী বলছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা নতুন মাত্রা পেল।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে চালানো এসব হামলায় ‘শতাধিক’ সেনা হতাহত হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলার সত্যতা স্বীকার করেছে। এসব হামলাকে হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর অভিযানের ‘প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে হুতিরা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলা হাদরামাউতের আল-থিনিয়া ও আল-আব্দ এবং মারিবের আল-রুক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা চার বছরের আপেক্ষিক শান্তির পর সম্প্রতি ইরান-সমর্থিত হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আবার তীব্র আকার ধারণ করেছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে এক সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এরপর থেকে লোহিত সাগরে নিয়মিত সৌদি-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)