নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত ৫২ জনকে অপহরণ করা হয়েছে। গত ২ আগস্ট গভীর রাতে একটি গ্রাম ও নিকটবর্তী সেনা ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা সশস্ত্র হামলাকারীরা প্রথমে গ্রামের উপকণ্ঠে থাকা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ সময় তারা অস্ত্র লুট করে এবং একটি সামরিক টহলযানে আগুন ধরিয়ে দেয়। পরে হামলাকারীরা গ্রামে ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বাসিন্দাদের জিম্মি করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুরুতে শতাধিক মানুষকে অপহরণ করা হলেও পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ৫২ জনকে জিম্মি করে নিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় কোনো সেনাসদস্য অপহৃত হননি। তবে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ওলানিই জানিয়েছে, সেনারা হামলা প্রতিরোধের চেষ্টা করলেও সংঘর্ষে একজন সেনা ও একজন পুলিশ সদস্য নিহত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)