ইরান এখন পশ্চিম এশিয়ার প্রধান প্রতিরক্ষা শক্তি: মুখপাত্র
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
পশ্চিম এশিয়ায় ইরানের বিশাল প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির প্রতি ইঙ্গিত করে ইরানের একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেছেন, এই কৌশলগত অঞ্চলে ইরান এক নম্বর প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক গত রোববার পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদদের স্মরণে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। ১৯৮০’র দশকে ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধকে ইরানে 'পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ' বলা হয়। রোববারের অনুষ্ঠানটি ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে অনুষ্ঠিত হয়।
জেনারেল তালায়ি-নিক বলেন, “আজ ইরান এ অঞ্চলের প্রধান প্রতিরক্ষা শক্তি।” ইরাক-ইরান যুদ্ধের কথা স্মরণ করে তিনি আরো বলেন, “ওই যুদ্ধের আগে আমরা আমাদের মতো করে ছিলাম। কিন্তু আজ শত্রুরাই বলছে, ইরান ছাড়া মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য সম্ভব নয়; আর এটি সেই প্রতিরক্ষা শক্তি যা ইরান অর্জন করেছে।”
ইরান সম্প্রতি শহীদ হাজী কাসেম নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ১,৪০০ কিলোমিটার পাল্লার একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা ঘোষণা করে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ১১ মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটির ওজন সাত টনের বেশি এবং এটি ৫০০ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১১ গুণ বেশি গতিতে বায়ুম-লে প্রবেশ করে এবং যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অতি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)