ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্রও, ট্রাম্পের ইঙ্গিত
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইরান-ইসরায়েল সংঘাতে জড়িত নয়। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছে, এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র জড়িত নয়, তবে ভবিষ্যতে জড়িত হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক এবং এ বিষয়ে তাদের দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। ট্রাম্প বলেছে, ‘সে (পুতিন) প্রস্তুত। সে আমাকে ফোন করেছিলো। আমরা এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি।’
এ বিষয়ে রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘রাশিয়া একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারে।’
বিশ্লেষণ: ট্রাম্প কি বোঝে সে কি বলছে?
দখলদার ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক মেনাচেম মনে করে, দখলদার ইসরায়েল ক্রমাগত ইরানে হামলা বাড়াবে। যার লক্ষ্য কেবল পরমাণু কর্মসূচি নয়, বরং ইরানি সরকার পতনেরও চেষ্টা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলে, ‘আমি দখলদার ইসরায়েলের হামলার পেছনে পারমাণবিক কর্মসূচি থামানো ছাড়া আর কোনো যুক্তিসংগত কারণ দেখতে পাচ্ছি না।’
সে আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, তবে দখলদার ইসরায়েলকে হামলা বন্ধ করতে বাধ্য করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র তা করছে না- এ থেকেই বোঝা যায়, ট্রাম্প প্রশাসন আসলে কি ভূমিকা নিচ্ছে।
অধ্যাপক মেনাচেম আরও প্রশ্ন তোলে ‘সন্দেহ করছি ট্রাম্প নিজেই জানে না সে কি বলছে, বা তার কথার পরিপূর্ণ তাৎপর্য সে উপলব্ধি করে কি-না।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।