ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ডামাডোলে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশপথ
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
যুদ্ধ শুরু হওয়ার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে। একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও স্থগিত করায় কার্যত অচল হয়ে পড়েছে পুরো অঞ্চলের আকাশ চলাচল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের নৌবহর অগ্রসর হওয়ার ঘোষণা এবং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় যেকোনো সময় বড় ধরনের সামরিক যুদ্ধ শুরু হতে পারে।
এখনো আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে না, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য উসকানিতেই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি শীর্ষ বিমান সংস্থা ইরান, ইরাক, সন্ত্রাসী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সন্ত্রাসী ইসরায়েল, আরব আমিরাত ও সৌদি আরবগামী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
বিমান সংস্থাগুলো জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঝুঁকির কারণে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান উদ্বেগ। যুদ্ধের আশঙ্কা বাড়ায় বিমা ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে শুধু বিমান চলাচল বন্ধ নয়, বন্ধ হয়ে আছে স্বস্তির নিঃশ্বাসও। যুদ্ধ শুরু না হলেও প্রস্তুতি ও আতঙ্ক বলে দিচ্ছে- ইরান, সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাতের কাউন্টডাউন হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এভাবে দখলদারদের অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে যোদ্ধাদের হাতে
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে হামলা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে -বিশ্লেষক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে আমেরিকা, পেন্টাগনের সতর্কবার্তা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুয়েতে তিন এফ-১৫ শেষ, ‘দুর্বল শত্রু’র কাছে চরম অপদস্ত যুক্তরাষ্ট্র!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট: গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউজে জরুরি বৈঠক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উৎসবের দিনে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটছে দখলদারগুলো
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)