ইরানে পারমাণবিক ক্ষতির ভিন্ন রিপোর্ট নিয়ে প্রশ্ন
আল ইহসান ডেস্ক:
সাবেক পেন্টাগন কর্মকর্তা মিক মালরয় ট্রাম্পের প্রথম প্রশাসনে দায়িত্ব পালন করেছে। সে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন-ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি সংক্রান্ত ভিন্ন প্রতিবেদনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে সে বলেছে, সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে যথেষ্ট সতর্কতা প্রকাশ করা হয়েছে। অথচ হোয়াইট হাউস দাবি করছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
মালরয় বলেছে, হোয়াইট হাউস বলছে সম্পূর্ণ ধ্বংস। কিন্তু গোপন রিপোর্টে এর চেয়ে অনেক কম আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। যদি আগের মূল্যায়ন সঠিক হয়, তাহলে এখনকারটা ভুল- আর যদি এখনকারটা ঠিক হয়, তাহলে আগেরটা ভুল। দুটোই একসাথে সঠিক হতে পারে না।
সে আরো বলেছে, এই ধরনের গোপন তথ্য ফাঁস হওয়া অত্যন্ত বিপজ্জনক। কারণ এতে গোপন মানব উৎস বিপদের মুখে পড়তে পারে। যদি কোনো উৎস ফাঁস হয়ে যায়, তাহলে তাদের জীবন হুমকির মুখে পড়ে। কেউ কেউ নিহতও হতে পারে।
সঞ্চালক যখন তাকে প্রশ্ন করে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালানো শেষ করে দিয়েছে? তখন মালরয় স্পষ্টভাবে বলেছে, আমেরিকার অবস্থান পরিষ্কার- ইরান কখনো পারমাণবিক অস্ত্র পেতে পারে না। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে ভবিষ্যতে আরও হামলা চালানো হতে পারে যাতে নিশ্চিত করা যায়, তারা অস্ত্র তৈরির পথে না এগোয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।