ইরানের ৬ বিমানবন্দরে অতর্কিত ইসরায়েলি হামলা, ১৫ যুদ্ধবিমান ধ্বংস
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গতকাল সোমবার (২৩ জুন) সকালে আইডিএফ ঘোষণা করেছে যে, ইরানের আকাশসীমার ওপর আধিপত্য আরও দৃঢ় করতে এই হামলা চালানো হয়েছে।
দখলদার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট খবরটি জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসন ব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর ১৫টিরও বেশি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণ স্থলগুলোতে হামলা চালিয়েছে।
আইডিএফ জানায়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণস্থলগুলো ইসরায়েলি ভূখ-ের দিকে নিশানা করে স্থাপন করা হয়েছিলো।
এছাড়া সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)