ইরানের হামলায় ধ্বংস হয়েছে ২২৮ মার্কিন সন্ত্রাসী স্থাপনা
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী মার্কিন সামরিক উপস্থিতির ওপর ইরানের বিমান হামলার ভয়াবহতা নিয়ে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’। পত্রিকাটির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ব্যবহৃত অন্তত ২২৮টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এই বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ইরানের নিখুঁত হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন ঘাঁটিগুলোর বিমান সংরক্ষণ কাঠামো (হ্যাঙ্গার), সেনাদের ব্যারাক, জ্বালানি ডিপো, যুদ্ধবিমান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার ও যোগাযোগ সরঞ্জাম। এমনকি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি মিসাইল ও ড্রোন হামলার মুখে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে যে, “ক্ষয়ক্ষতির এই বিশাল পরিমাণ যুক্তরাষ্ট্র সরকার আগে কখনো স্বীকার করেনি। এমনকি এর আগে কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এত বড় ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসেনি।”
কয়েকদিন আগে সিএনএন ১৬টি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা জানালেও ওয়াশিংটন পোস্টের এই নতুন তথ্য পেন্টাগনের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার তীব্রতা এতই বেশি যে অনেক মার্কিন ঘাঁটি এখন সেনা মোতায়েনের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণে মার্কিন কমান্ডাররা তাদের বাহিনীর একটি বড় অংশকে ইরানি হামলার আওতার বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি -ট্রাম্প
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ সচল করেছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ তারিখের সেই অভিযানে এভাবেই দখলদারদের বেড়া গুঁড়িয়ে দেন বীর যোদ্ধারা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেবে না ইরান -মাসুদ পেজেশকিয়ান
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)