হামাসের বীরত্ব:
ইরাক-সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় ৪৫ সেনা আহত
এখনই বন্দি বিনিময়ের সুযোগ নেই: হামাস
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইন আল-আসাদ’ সামরিক ঘাঁটিতে সাম্প্রতি হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য স্বীকার করেছে।
পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছে, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩৮ দফা হামলা হয়েছে।
গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের দুই-তৃতীয়াংশকে সেদেশ থেকে সরিয়ে নিয়েছে। সূত্র: এনবিসি নি
এখনই বন্দি বিনিময়ের সুযোগ নেই: হামাস
ইসরায়েলের সঙ্গে এখনই বন্দি বিনিময়ের কোনো সুযোগ নেই বলে ফিলিস্তিনি সংগঠন হামাসের কর্মকর্তারা জানিয়েছেন।
কাতারের দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয়ের এক কর্মকর্তা সোমবার বার্তাসংস্থা এএফপিকে এ কথা বলেছেন।
হামাস কর্মকর্তা হোসাম বদরান বলেন, 'সংঘাত এখনো চলছে। তাই এখনই বন্দি বিনিময় বা অন্য কিছু নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।'
এদিকে, বন্দি বিনিময়ের বিষয়ে কাতারের পক্ষ থেকে আলোচনার জন্য হামাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিষয়ে কাতারের কর্মকর্তারা যোগাযোগ করেছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলে আটক ৩৬ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার বিষয়েও তেলআবিবকে প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)