সম্পাদকীয়-২
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক মেরুকরণ- সব মিলিয়ে ভূরাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং ও উত্তপ্ত অবস্থানে বাংলাদেশ। কিন্তু ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে ধারাবাহিকভাবে কমিয়েছে সমরাস্ত্র ব্যায় অন্তবর্তী সরকারও কেনো ফ্যাসিস্ট সরকারকেই অনুসরণ করছে?
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বিশ্বের সামরিক শক্তির সূচক গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশ ১৪৫টি দেশের মধ্যে ৩৫তম স্থানে উঠে এসেছে।
মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোয় বাড়ছে বিচ্ছিন্নতাবাদ, ভারত মহাসাগর ঘিরে সামরিক উপস্থিতি, এমনকি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক মেরুকরণ-সব মিলিয়ে ভূরাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং ও উত্তপ্ত অবস্থানে বাংলাদেশ। এ বাস্তবতায় প্রায় প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রই সমরাস্ত্র তৈরি কিংবা কেনার ক্ষেত্রে ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। যদিও বাংলাদেশ চলছে উল্টো পথে। টাকার অংকে নিট প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়লেও কমেছে ডলারের হিসাবে। আবার বাজেটের বেশির ভাগই চলে যাচ্ছে পরিচালন ও অবকাঠামো উন্নয়নে। সাম্প্রতিক বছরগুলোয় নতুন ক্যান্টনমেন্ট, আধুনিক প্রশিক্ষণ ভবন, সেনাপ্রাঙ্গণ, অডিটোরিয়াম ও স্বাস্থ্য সুবিধা স্থাপনের মতো অবকাঠামোগত বেশ উন্নয়ন হয়েছে। বিপরীতে ব্যয় কমেছে সমরাস্ত্র কেনায়।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ২০১৮-২২ সময়কালে অস্ত্র আমদানি আগের পাঁচ বছরের তুলনায় কমেছে প্রায় ৪৮ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে নিট প্রতিরক্ষা ব্যয় আরো কমে দাঁড়ায় ২৯ হাজার ১৮৮ কোটি টাকায়। ডলারের হিসাবে ২ দশমিক ৬৩ বিলিয়ন (তৎকালীন বিনিময় মূল্য ১১১ টাকা ৬ পয়সা ধরে)। নিট প্রতিরক্ষা ব্যয় টাকার হিসেবে কিছুটা বাড়ানো হয় সদ্য বিদায়ী অর্থবছরে, ৩২ হাজার ৫৬৬ কোটি টাকা। তবে বাজার অনুযায়ী বিনিময় হার ১২১ টাকা ধরে হিসাব করলে ডলারে প্রায় একই থাকে। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে নিট প্রতিরক্ষা ব্যয় হয়েছে ২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ১৫৭ কোটি টাকা বা ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে তেমন প্রয়াস দেখা যায়নি, ‘সামরিক বাহিনীতে মিনিমাম ক্রেডিবল ডেটরেন্স রাখার যে প্রয়োজনীয়তা আছে, তার সঠিক লক্ষ্য ছিল না।
ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে এগিয়ে থাকতে সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ‘কূটনীতিতে যতই পারদর্শী হই না কেন মিলিটারি ডেটরেন্স না থাকলে আন্তর্জাতিক ময়দানে সম্মান আসে না। কূটনৈতিকভাবেও শক্তিশালী হওয়া যায় না। আমরা শুধু অবকাঠামোয় ব্যয় করেছি, অস্ত্রায়ণে করিনি। ১৯৯১ ও ১৯৯২ সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে তখন শক্ত পদক্ষেপ নেয়া হয়েছিল। জেনারেল জিয়ার সময়েও কঠোর প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। কিন্তু বর্তমানে প্রতিরক্ষা ডেটরেন্স না থাকায় প্রতিবেশীরা কোনো কথাতেই কর্ণপাত করে না। ’
‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। এমনকি মিয়ানমারও আমাদের চেয়ে অনেক এগিয়ে।
প্রতিরক্ষা সক্ষমতায় বাংলাদেশ এমনিতেই অনেক পিছিয়ে। তার ওপর সামরিক প্রযুক্তি যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের এখনই নজর দেয়া উচিত। ‘আমাদের বাহিনীগুলোয় যাতে প্রযুক্তিগতভাবে মেধাবীরা যোগ দেয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। আগামী দিনগুলোয় সামরিক বাহিনীর পরিকল্পনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংকে প্রাধান্য দিতে হবে। সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ভ্যালুর দিকে আমরা এতদিন মনোযোগই দিইনি। তুরস্ক ড্রোন বানিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অন্য ছোট দেশগুলোও সামরিক প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। ’ কিন্তু অপার সম্ভাবনার বিপরীতে বাংলাদেশ উল্টে পথে হাটছে। ফ্যাসিস্ট সরকার যে পথে চলেছে অন্তর্বর্তী সরকারও একই পথ অনুসরণ করছে।
বাংলাদেশ কারও সাথে যুদ্ধ করতে চায় না। কিন্তু কেউ যেন আমাদের উপর আক্রমণ করার সাহস না পায়, সেজন্য নিজেদের সামরিক শক্তি বাড়ানো উচিত।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












