সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইন্দোনেশীয় অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম : আগমন ও বিকাশ (৩)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, সকাল ৫:৪৯ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:৩৪
দ্বীন ইসলামের বিকাশ:
সুমাত্রার শাসকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং দ্বীপটির উপকূলীয় অঞ্চলে ইসলামকে মজবুত করার মধ্যে দিয়ে এ অঞ্চলের ইসলামের বিকাশে নতুন মোড় আসে। ক্রমে ক্রমে ছড়িয়ে যেতে থাকে দ্বীপসমূহের অভ্যন্তরে। ১৪১৩ খ্রিস্টাব্দে এক চীনা পরিব্রাজক এই দ্বীপের অভ্যন্তরে ভ্রমণ করেছিলো। সে বলেছে, “এখানে একহাজার পরিবার ছিল। যাদের সকলেই ছিল মুসলিম। তাদের চরিত্র ছিল খুবই সুন্দর। এ অঞ্চলের শাসকরা ছিল দ্বীন ইসলামকে মনে-প্রাণে ধারণকারী।”
পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে জাভা এবং সুমাত্রা থেকে পার্শ্ববর্তী কম্বোডিয়া, থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম উনার আলো ছড়িয়ে পড়ে।
সম্মানিত ইসলাম উনাকে প্রতিষ্ঠিত করতে মুসলিম জনপদকে কম চড়াই-উৎরাই পেরোতে হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন উপনিবেশ শক্তি এসে আঘাত করেছে এবং মুসলিমরা তাদের সঙ্গে সংগ্রাম করেছে। এমনকি আজও তারা সংগ্রামের মধ্য দিয়েই যাচ্ছে।
ইন্দোনেশিয়ায় পর্তুগিজ উপনিবেশ:
ইন্দোনেশিয়া দ্বীপাঞ্চলটি সুজলা-সুফলা শস্য-শ্যামলা প্রাকৃতিক নিয়ামতে ভরপুর ভূখ-। এখানে আছে প্রচুর খনিজ সম্পদ। এর ফলে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, স্প্যানিশ এবং মার্কিনী; প্রায় সকল উপনিবেশ শক্তিই এ অঞ্চলের দিকে লোভাতুর নজর দিয়েছে। যখন এ অঞ্চলে মুসলিমরা নিজেদের ভীতকে শক্ত করতে শুরু করেছে, সে সময় ইউরোপীয়রা ব্যস্ত তাদের বিষাক্ত থাবা বসানোর পরিকল্পনা প্রণয়নে। এ অঞ্চলের মসলার বেশ দাম ছিল ইউরোপের বাজারে। তাই তারা এখানে নিজেদের ব্যবসায়িক ঘাঁটি বানানোর চক্রান্ত শুরু করে।
ইন্দোনেশিয়া অঞ্চলের প্রথম উপনিবেশ ছিল পর্তুগিজ ফিরিঙ্গিদের। পর্তুগিজদের আধিপত্য রুখে দিতে ইন্দোনেশীয় মুসলিমগণ তাদের সঙ্গে তুমুল যুদ্ধে নেমেছিল। একদিক থেকে সেটিকেও ক্রুসেড যুদ্ধ বলা যায়। কারণ, এর কিছু সময় আগেই পর্তুগিজ ফিরিঙ্গিরা আন্দালুসের মুসলিমদের উপর নিধনযজ্ঞ চালিয়ে এসেছিল। মুসলমানদের অর্থনৈতিক শক্তিকে পঙ্গু করে দেয়া এবং মুসলিমদের ব্যবসায় নিয়ন্ত্রণ স্থাপনের মিশন নিয়ে এসেছিল এই ফিরিঙ্গিরা। মুসলিমদের উপর বিদ্বেষের ফলে তারা সব ধরনের সহিংস এবং নৃশংস পদ্ধতি মুসলিমদের উপর প্রয়োগ করেছে। একের পর এক হামলা পরিচালনা করে তারা সফলতার মুখ দেখতে শুরু করে এবং তাদের উপনিবেশ নীতির বেশ কিছু স্থানীয় সমর্থকও বাগিয়ে নেয়। সে সময় থেকেই ইন্দোনেশিয়ায় ইউরোপীয় ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়।
ইন্দোনেশিয়ার মুসলিমগণ পর্তুগিজ ফিরিঙ্গিদের এই উপনিবেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং বেশ কিছু প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন। ৯৭৮ হিজরী মোতাবেক ১৫৭০ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার তারনাত রাজ্যের রাজা হারুনকে বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে হত্যা করার পর এই প্রতিরোধ আরও বেগবান হয়। এই রাজার রাজত্ব ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত ছিল।
ডাচ এবং ব্রিটিশ উপনিবেশ:
৯৮৮ হিজরী মোতাবেক ১৫৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্তুগিজরা ইউরোপে এ অঞ্চলের মসলা রপ্তানির ব্যবসা জারি রাখে। অতঃপর স্প্যানিশরা পর্তুগালের দখল নিয়ে নেয়। ৯৯৭ হিজরী মোতাবেক ১৫৮৮ খ্রিস্টাব্দে সমুদ্রপথে ইংল্যান্ডের সাথে আরমাডার যুদ্ধে স্প্যানিশদের নৌবহর ধ্বংস হয়ে যায়। এর ফলে পর্তুগিজদের মতো করে তারা ইন্দোনেশীয় অঞ্চলে উপনিবেশ স্থাপনে এগোতে পারেনি।
হল্যান্ড (বর্তমান নেদারল্যান্ড) যখন স্বাধীনতা লাভ করে তখন আর তাদের স্প্যানিশ নৌবহরের ভয় ছিল না। ভারত মহাসাগরের সমুদ্রপথে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিচরণ করতে থাকে। ১৫৯০ হিজরীতে ডাচদের প্রথম নৌবহর ভারতবর্ষের উদ্দেশ্যে রওয়ানা করে। তারা ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে পৌঁছে পুনরায় হল্যান্ডে ফিরে আসে। ১৬০২ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া ওলন্দাজ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনে এটি অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। এই কোম্পানি শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তাদের উদ্দেশ্য কেবলই ব্যবসা করা। কিন্তু পরবর্তীতে সকল ফসল এবং ব্যবসায়িক পণ্যে দখল বসাতে শুরু করে। স্থানীয় শাসকদের সঙ্গে আঁতাতের বিনিময়ে তারা একের পর এক ভূখ-ে থাবা বসাতে শুরু করে।
অতঃপর ডাচদের দৌরাত্ম্য ক্রমেই বাড়তে থাকে এবং সকল প্রান্তে তাদের নিয়ন্ত্রণ ছড়াতে থাকে। নিয়ন্ত্রণ একটু শক্ত হতেই তারা বলপ্রয়োগের মাধ্যমে তাদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করে। তখন মুসলিম অধিবাসীগণ তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ডাচরা মুখোমুখি এক শক্তিশালী প্রতিরোধ আন্দোলনের।
শুধু পর্তুগিজ এবং ডাচরাই ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করতে চায়নি। ব্রিটিশরাও যোগ দিয়েছিল। ১৭১৪ সালে তারা সুমাত্রার পশ্চিম উপকূলে বান কোলান দুর্গ স্থাপন করে এবং ১৮২৫ সাল পর্যন্ত অবস্থান করে। এর ফলে ইন্দোনেশিয়া ১৮১১-১৮১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন হয়ে পড়ে। যখন ফরাসি শাসক নেপোলিয়ন যুদ্ধ করে ডাচদের উপনিবেশ হটিয়ে দিয়েছিলো। কিন্তু ১৮১৪ খ্রিস্টাব্দের ১৩ই আগস্ট ব্রিটেন এবং হল্যান্ড লন্ডনে চুক্তিবদ্ধ হয়। এর ফলে ডাচরা ব্রিটিশদের কাছ থেকে ইন্দোনেশীয় দ্বীপগুলোর নিয়ন্ত্রণ পুনরায় ফিরিয়ে নেয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৩ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৫ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬