ইন্দোনেশীয় অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম : আগমন ও বিকাশ (২)
হাজরামাউত এবং আম্মান অঞ্চলের আরব ব্যবসায়ীগণ এ অঞ্চলে আগমনের পর ভারতবর্ষের দক্ষিণ উপকূল এবং মালাবার অঞ্চলের সম্ভ্রান্ত মহিলাগণের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এ অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলামকে মজবুত এবং প্রোথিত করার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মধ্য জাভা রাজ্যের শাসকের সঙ্গে মুসলিম রাজকুমারী আত্তাশামবিনার বিবাহ ছিল এক্ষেত্রে একটি বিরাট মাইলফলক। এই মুসলিম রাজকুমারী শর্ত দিয়েছিলো তাকে বিবাহ করতে হলে আগে শাসককে ঈমান এনে মুসলমান হতে হবে। তার কথা অনুযায়ী শাসক ঈমান আনে। এই শাসকের দ্বীন ইসলাম গ্রহণের মধ্য দিয়ে সূচনা হয় একটি নতুন ইসলামী দিগন্তেÍর। এ সময় মধ্য জাভা থেকে সম্মানিত দ্বীন ইসলাম উনার আলো ছড়িয়ে পড়তে শুরু করে এবং আশপাশের অঞ্চলে গড়ে উঠতে শুরু করে ছোট ছোট ইসলামী রাজ্য। অতঃপর ১৫১১ খ্রিস্টাব্দে পর্তুগিজ উপনিবেশের কয়েক মাস পূর্বে এই রাজ্যগুলো একীভূত হয়ে যায়।
এছাড়া মুসলিম ব্যবসায়ী এবং মুহাজিরগণ ভেবেচিন্তে দেখলেন যে, এ অঞ্চলের লোকদেরকে দ্বীন ইসলাম উনার দাওয়াত দানের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তাদের স্থানীয় ভাষা ও রীতিনীতির সঙ্গে সখ্যতা গড়ে তোলা। অবশেষে তারা নেতৃস্থানীয় ব্যক্তিদের মনে সম্মানিত দ্বীন ইসলামের সুমহান আদর্শ গেঁথে দিতে সক্ষম হন। এমন সখ্যতা স্থানীয় ব্যক্তিদের পরস্পরের মধ্যেও খুব একটা দেখা যেত না। মুহাজির মুসলিমগণ স্থানীয়দের সঙ্গে এমনভাবে মিশে যাওয়ার পিছনের উদ্দেশ্য ছিল সুউচ্চ ও সুপ্রসন্ন। যা ইন্দোনেশিয়ায় সম্মানিত দ্বীন ইসলাম উনার সুমহান নূর মুবারক সুপ্রসারিত করেছিল ব্যাপকভাবে।
এভাবেই মুসলিমদের সম্মিলিত এবং সুবিন্যস্ত প্রচেষ্টার ফলে সম্মানিত ইসলামের পতাকা গেঁথে যায় সুমাত্রা দ্বীপের আতশিহ রাজ্যে। এই এলাকার দু’জন শাসক ইসলামী আক্বীদার প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যার মধ্যে অন্যতম হচ্ছে, শাইখ আল-আরিফ। তিনি রাজ্যের অভ্যন্তরে এবং পরবর্তী সময়ে উনার শাগরেদ বুরহানুদ্দীন দ্বীপটির উপকূলীয় অঞ্চলে ইসলাম প্রচারে অবদান রাখেন।
ইবনে বতুতার সাক্ষ্য:
ঐতিহাসিক সূত্রগুলো থেকে জানা যায় যে, জাভা দ্বীপের মারাসিলু অঞ্চলের শাসক ‘সামাদরাহ’ খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে একদল মুসলিম গবেষক ও আলেমের হাতে সর্বশেষ সম্মানিত ইসলাম গ্রহণ করেন। যাদের নেতৃত্বে ছিলেন শাইখ ইসমাইল নামক একজন মনীষী। এই শাসকই পরবর্তী সময়ে ভারতবর্ষের দক্ষিণে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালাক্কা প্রণালী সংলগ্ন অঞ্চলে দ্বীন ইসলাম প্রচারে অবদান রাখেন। ইসলাম গ্রহণের পর এই শাসক ‘আল মালিকুস সালিহ’ নামধারণ করেন। উনার দু’জন সন্তান ছিলেন। জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল আল-মালিকুজ জাহির।
৭৪৩ হিজরী মুতাবিক ১৩৪৫ খ্রিস্টাব্দে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এ অঞ্চলে সফর করেন এবং আল-মালিকুজ জাহিরকে জাভার বাদশাহ হিসেবে অধিষ্ঠিত দেখতে পান। ইবনে বতুতা তার সম্পর্কে বলেন, ‘তিনি ছিলেন সম্মানিত এবং সম্ভ্রান্ত বাদশাহ। শাফেয়ী মাযহাবের অনুসারী। ফক্বীহগণের কাছে তিনি ছিলেন আস্থার এক নাম। ফক্বীহগণ তার কাছে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতেন। এই বাদশাহ অনেক জিহাদ এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ছিলেন অত্যন্ত বিনয়ী। পায়ে হেঁটেই তিনি জুমার নামাযে এসে হাজির হতেন।
ইবনে বতুতার এই সাক্ষ্য থেকে বুঝা যায় যে, এ অঞ্চলের অধিবাসীদের ইসলাম গ্রহণকারী প্রথম প্রজন্ম মুসলিম প্রচারকদের হাতে স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে প্রবেশ করে। এই প্রচারকদের অনেকে ছিলেন ব্যবসায়ী, অনেকে ছিলেন আলিম। কেউ ছিলেন আরব, কেউ ছিলেন ভারত অথবা পাকিস্তান অঞ্চলের। পরবর্তী সময়ে তাদের দ্বিতীয় প্রজন্ম এসে ইন্দোনেশিয়া এবং পার্শ্ববর্তী মালয়েশিয়া অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় এবং এ লক্ষ্যে জিহাদেও অংশগ্রহণ করে। এমনিভাবে ভারতবর্ষের দক্ষিণের মালাবার অঞ্চলের মুসলিমদেরও ছিল ইসলাম প্রচারে প্রশংসনীয় অবদান। তারাও ছিল শাফেয়ী মাযহাবের অনুসারী। মালয় দ্বীপপুঞ্জ এবং বর্তমান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলে ইসলাম প্রচারে তাদেরও ছিল অগ্রগণ্য অবদান।
ইবনে বতুতার এই সাক্ষ্যের মধ্যে দিয়ে আমরা সুমাত্রার রাজা আল-মালিকুস সালিহ এবং জাহিরের সঙ্গে পার্শ্ববর্তী মুসলিম মোগল সাম্রাজ্য এবং আরবের ইয়ামান ও আম্মান অঞ্চলের সঙ্গে বিদ্যমান সুসম্পর্কের প্রমাণও দেখতে পাই।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।