অশ্লীলতা ও আসক্তি নিয়ন্ত্রণের পদক্ষেপ:
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে দেশটির এক মন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে বলেন, এ বিষয়ে ‘কোনো আপোসের সুযোগ নেই’।
অনলাইন পর্নোগ্রাফি, সাইবার বুলিং এবং ইন্টারনেট আসক্তির হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি চলতি মাসে কিশোর বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। শিশুদের সুস্থতার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে বিশ^জুড়ে উদ্বেগ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, নিয়ম মেনে চলার বিষয়ে কোনো আপোসের সুযোগ নেই এবং ইন্দোনেশিয়ায় কর্মরত প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।
ইন্দোনেশিয়ার এই নিষেধাজ্ঞা গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বাস্তবায়িত একটি অনুরূপ নীতিকে অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ক্ষতি নিয়ে বিশ^ব্যাপী যে আলোচনা চলছে, তা সাম্প্রতিক সময়ে আরও জোরালো হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)