ইন্টারনেটে উন্মুক্ত শিশুর তথ্য, বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেনতেন ব্যবহারে নিজের অজান্তেই শিশুদের ঝুঁকি বাড়াচ্ছেন অভিভাবকরা। উন্মুক্তভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া শিশুদের বিভিন্ন মুহূর্তের ছবি ভবিষ্যতে কাল হতে পারে। প্রাইভেসি ঝুঁকি, আর্থিক কেলেঙ্কারি কিংবা আরও নানা ধরনের ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে এসব ‘খামখেয়ালিপনা’। এছাড়া দিনরাত ব্যবহারের ফলে স্মার্টফোনে আসক্তিও তৈরি হচ্ছে শিশুদের। দেশে গত ছয় বছরে শিশুদের সাইবার অপরাধের শিকার হওয়ার ঘটনা বেড়েছে ১৪০ শতাংশ, যা খুবই উদ্বেগজনক বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-বাবা কর্তৃক সন্তানের ছবিসহ বিভিন্ন তথ্য প্রচার, যা সন্তানের ভবিষ্যতকে ঝুঁকিপূর্ণ করতে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনলাইনে যেখানেই শিশুদের কনটেন্ট আছে, সেখানেই দুর্বৃত্তদের উপস্থিতি আছে। অনলাইনে শিশু নির্যাতনের ঘটনাগুলো তদন্তকারীদের ভাষ্য, অনলাইনে প্রকাশ করা শিশুদের লাখ লাখ ছবি পর্নোগ্রাফি ওয়েবসাইটে স্থান পায়। এসব ছবিকে প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পর্নোছবিতে রূপান্তর করা হয় এবং এগুলো অনলাইনেই চড়া দামে বিক্রির বাজার রয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।