৯৯৯-এ কল পেয়ে রেললাইন মেরামত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভাঙা রেললাইনের তথ্য জানানোর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেল স্টেশনের কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ৯৯৯-এ ফোন করে জানান সেখানে রেললাইনের কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। কনস্টেবল আরাফাত তাৎক্ষণিক রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সংবাদ পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)