ইন্টারনেটের দাম নিয়ন্ত্রণসহ নতুন মন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে ১০ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ের মন্ত্রীর দপ্তরে সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত লিখিত সুপারিশপত্র হস্তান্তর করা হয়।
সংগঠনটি জানায়, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ভোক্তাদের সমস্যাগুলো তুলে ধরছে। বর্তমান বাজার অবস্থা ও দ্রুতগতির প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে নি¤েœাক্ত অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানায়-
১. সেবার মান নিশ্চিতকরণ: নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রক তদারকি ও জবাবদিহিতা জোরদার করা।
২. ভোক্তা মূল্য হ্রাস: ন্যায্য মূল্যনীতি ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে প্রয়োজনীয় সেবা সকল শ্রেণির মানুষের নাগালের মধ্যে রাখা।
৩. সেবা সম্প্রসারণ: বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় অবকাঠামো ও সেবা সম্প্রসারণে উৎসাহ প্রদান, যাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়।
৪. ডাটা নিরাপত্তা ও গোপনীয়তা: ভোক্তার তথ্য অপব্যবহার, ফাঁস বা অননুমোদিত প্রবেশ থেকে সুরক্ষার জন্য শক্তিশালী ব্যবস্থা প্রণয়ন।
৫. এনইআইআর-এর জন্য এনআইডি সংযুক্তি পুনর্বিবেচনা: ডিভাইস নিবন্ধন ব্যবস্থায় বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র সংযুক্তির শর্ত পুনর্বিবেচনা করে ভোক্তার সুবিধা, গোপনীয়তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
৬. গ্রামীণ ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে বিশেষ ভর্তুকি ও অবকাঠামো সহায়তা।
৭. তরঙ্গের মূল্য সহনীয় পর্যায়ে এনে সকল অপারেটরের মধ্যে ন্যায় সঙ্গত বন্টন করা। তরঙ্গ মূল্যের কারণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবার দাম বাড়ছে।
৮. দেশব্যাপী ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ ও দ্রুত ৫জি সেবা চালুর রোডম্যাপ।
৯. মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা জোরদার।
১০. টেলিযোগাযোগ খাত থেকে মধ্যস্তর বিলুপ্তি ও টেলিযোগাযোগ খাতের গত ১৫ বছরের দুর্নীতির তদন্ত ও ব্যবস্থা গ্রহণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)