সরকারের কাঁধে ২২ লাখ কোটি টাকার ঋণের বোঝা
প্রায় ২২ লাখ কোটি টাকার বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে যাত্রা শুরু হলো নতুন নির্বাচিত সরকারের। এর মধ্যে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলেই ঋণের পরিমাণ বেড়েছে প্রায় তিন লাখ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) খসড়া হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ কোটি টাকায়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক, সঞ্চয়পত্র ও কর্মচারীদের ফান্ড) থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ১২ লাখ ৩২ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের পরিমাণ ৯ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন পর্যন্ত দেশে পুঞ্জীভূত ঋণ ছিল ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকা। গত জানুয়ারি পর্যন্ত তা বেড়ে ২২ লাখ কোটিতে ঠেকেছে। অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ঘাটতি মেটাতে গত দেড় বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
ঋণের এই বিশাল অঙ্কের কারণে প্রতি বছর সুদ পরিশোধেই সরকারের ব্যয় হচ্ছে সোয়া লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির ২ শতাংশের ওপরে। সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তার রেখে যাওয়া নোটে উল্লেখ করেছেন, অভ্যন্তরীণ সম্পদ পর্যাপ্ত না হওয়ায় বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হয়েছে।
অর্থ বিভাগের সাম্প্রতিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে উচ্চসুদে ও স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণের ওপর নির্ভর করতে হবে। পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে বৈদেশিক ঋণ পরিশোধের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইআরডির তথ্যানুযায়ী, মোট বৈদেশিক ঋণের প্রায় ৫৩ শতাংশই মার্কিন ডলারে নেওয়া। ফলে ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টাকার অঙ্কে ঋণের পরিমাণও স্ফীত হচ্ছে।
সাবেক জ্যেষ্ঠ অর্থসচিব মাহবুব আহমেদ এ প্রসঙ্গে বলেন, জিডিপির অনুপাতে ঋণের হার এখনো অসহনীয় পর্যায়ে পৌঁছায়নি। তবে নতুন সরকারের জন্য আয় বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে।
বিশ^ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নতুন সরকার ইশতেহার অনুযায়ী জনগণের মাঝে প্রত্যাশা তৈরি করেছে। এর ১০ শতাংশও যদি দ্রুত বাস্তবায়ন করতে যায়, তবে ঋণনির্ভরতা আরও বাড়বে। তাই প্রথম ১০০ দিনের মধ্যেই বাজেট প্রণয়ন এবং জনগণকে বাস্তবতা বোঝানোই হবে সরকারের জন্য বড় পরীক্ষা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…