ইথিওপিয়ায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
আল ইহসান ডেস্ক:
ইথিওপিয়ায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে নয়জনের দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো সেখানে মারবার্গের প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
গত জুমুয়াবার ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে এই প্রাদুর্ভাবের ‘দ্রুত এবং স্বচ্ছ প্রতিক্রিয়া’ দেখানোর জন্য প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক।
সামাজিক মাধ্যমে এক পোস্টে মহাপরিচালক বলে, এই দ্রুত পদক্ষেপ এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির প্রতিশ্রুতির গুরুত্ব প্রদর্শন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ‘ভাইরাল হেমোরেজিক জ্বরের সন্দেহভাজন ঘটনা’ রিপোর্ট হওয়ার পর ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানানোর একদিন পরই তারা এ বিষয়টি নিশ্চিত করেছে।
মারবার্গ ইবোলার মতো একই পরিবারের অর্থাৎ ভাইরাসের ফিলোভিরিডি পরিবার (ফাইলোভাইরাস) থেকে এসেছে। এটিকে ইবোলার চেয়েও মারাত্মক হিসাবে বর্ণনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) একে ‘বিরল কিন্তু তীব্র’ হেমোরেজিক জ্বর হিসাবে বর্ণনা করেছে যা মারাত্মক হতে পারে।
এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ফুসকুড়ি এবং তীব্র রক্তপাত। সিডিসির তথ্য অনুসারে মারবার্গের জন্য আলাদা কোনো চিকিৎসা বা টিকা নেই।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।