ইতিহাসে বড় ধরণের ১০টি ভয়াবহ ভূমিকম্প (২)
২০১১ সালের ১১ই মার্চ জাপানের পূর্ব উপকূল তোহুকুতে এক ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি ৯.০ মাত্রার ছিল। ভূমিকম্পের পর হয় ভয়ঙ্কর সুনামি। এতে জাপানের ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক চুল্লি।
কামচাটকা:
১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জে ৯.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয় সুনামি। এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা উপদ্বীপ। তিন হাজার মাইলজুড়ে অনুভূত হয়েছিল এ ভূ-কম্পন। এতে নিহতের তথ্য পাওয়া যায়নি।
আরিকা, পেরু (বর্তমান চিলি):
১৮৬৮ সালের ১৩ আগস্ট প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ৯.০ মাত্রার ভূ-কম্পন হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অনুভূত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ আমেরিকার আরেকুইপা শহর। সেখানে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছিল।
উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূল:
১৭০০ সালের ২৬ জানুয়ারি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৯.০ মাত্রার ভূমিকম্প হয়। তবে এর কোনো শক্ত প্রমাণ নেই। উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প মনে করা হয় এটিকে। এ ভূমিকম্পের পর সুনামিতে ভ্যাঙ্কুভার দ্বীপের পাচেনা উপকূলের অধিবাসীদের ভাসিয়ে নিয়ে যায়।
চিলি:
২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি এ দেশে ফের ভয়াবহ এক ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮ দশমিক ৮। এ ভূমিকম্পে প্রাণ হারায় ৫২১ জন। আহত হয় অন্তত ১২ হাজার। এ সময় আট লাখ মানুষ গৃহহীন হয়েছে।
ইকুয়েডরের উপকূল:
১৯০৬ সালের ১৩ জানুয়ারি ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্টি হওয়া সুনামিতে নিহত হয় ৫০০-র বেশি মানুষ।
আসাম-তিব্বত:
১৯৫০ সালের ১৫ আগস্ট বর্তমান ভারতের আসাম ও চীনের তিব্বতে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এ ভূমিকম্পে আসাম-তিব্বতের ৭০টি গ্রাম ধবংস হয়ে যায়। নিহত হয় হাজার হাজার মানুষ। ভূমিকম্পের পরে দেখা দেয় ভয়াবহ বন্যা।
তুরস্ক-সিরিয়া:
পৃথিবীর সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি। এটি তুরস্ক-সিরিয়ায় অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৫ অর্থাৎ ১২ ঘন্টার ব্যবধানে দু’টি বড় মাত্রার ভূমিকম্প, এছাড়া প্রায় ১৫০০ অধিক আফটারশক অনুভূত হয়। যার উৎপত্তি তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে। এ ভূমিকম্পে নিহত প্রায় ৫০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বেশী।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।