ইঞ্জিন সংকটে এক বছর ধরে বন্ধ ৪ ট্রেন
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ইঞ্জিন সংকটে এক বছর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ভৈরব লোকাল, দেওয়ানগঞ্জ লেকাল, মোহনগঞ্জ লোকাল ও ধলেশ্বরী এক্সপ্রেস। ফলে ভোগান্তিতে পড়েছে এসব রুটে যাতায়াতকারী যাত্রীরা। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন ট্রেনগুলো এক বছর থেকে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। কবে নাগাদ এই ট্রেনগুলো চালু হবে তা জানাতে পারেননি কর্তৃপক্ষ।
তবে এক মাস ধরে বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে চালু হয়েছে ময়মনসিংহ-জারিয়া রুটের লোকাল ট্রেন।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ভৈরব লোকাল ময়মনসিংহ থেকে ভৈরব, মোহনগঞ্জ লোকাল ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ, জারিয়া লোকাল ময়মনসিংহ জারিয়া, ধলেশ্বরী এক্সপ্রেস ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে থেকে টাঙ্গাইলের ভুয়াপড়া পর্যন্ত এই ট্রেনগুলো চলাচল করে।
লোকাল ট্রেন দুটি বিনা নোটিশে বন্ধ থাকায় এ সকল যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে। বিকল্প হিসেবে বেশি ভাড়ার বাস বা সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করছেন। বাসে যাতায়াতের কারণে জ্যামের মধ্যে পড়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও অতিরিক্ত খরচ হচ্ছে। এছাড়াও চাকরিজীবী ও শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুলাহ আল হারুন বলেন, ময়মনসিংহ থেকে যেসকল লোকাল ট্রেন আছে ইঞ্জিন সংকটের কারণে সবগুলো ট্রেন চলাচল বন্ধ আছে। দ্রুত ইঞ্জিনের সমস্যা সমাধান করে ট্রেনগুলো চালু করা হবে। ময়মনসিংহ থেকে চলাচল করা লোকাল ট্রেনগুলোর জন্য অন্তত ১২টি ইঞ্জিনের প্রয়োজন। তবে, আছে মাত্র দুটি ইঞ্জিন। বিকল হওয়া ইঞ্জিনগুলো ঢাকা লোকোশেড, রাজশাহী রাজশাহী লোকোশেড ও সৈয়দপুর লোকোশেডে মেরামত করার জন্য পাঠানো হয়েছে।
লোকোশেড ইনচার্জ মাসুদ আহমেদ জানান, লোকো মোটিভের প্রাপ্যতা না থাকায় এই লোকাল ট্রেনগুলো চালানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে লোকো মোটিভের প্রাপ্যতা স্বাভাবিক হলে আমরা এই ট্রেন চালাতে পারব। এই বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধশতাধিক বছর পর বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার বারবিকিউ চেইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গত ১ মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেলিফোনের ক্যাবল চুরি, অচল তিন হাজার লাইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক হিসাব খুলতে টিআইএন যুক্ত করার প্রস্তাব আসছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আবারও স্কুলে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া চালুর উদ্যোগ নিচ্ছে সরকার!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না -শেখ হাসিনা
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ জুলাই থেকে দোকানে দোকানে বাধ্যতামূলক বাংলা কিউআরের ব্যবহার
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)