ইউরোপে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী, তালিকায় যেসব দেশ
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার দিক থেকে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। দেশটির প্রায় ৩২ শতাংশ শিক্ষার্থী একবার হলেও পড়াশোনা ছেড়েছে। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক (২৭ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে লুক্সেমবার্গ (২৫ শতাংশ)। শিক্ষার্থীদের ঝড়ে পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ আর্থিক সংকট, কঠিন ও ভুল কোর্স নির্বাচন। এরপর রয়েছে মানসিক অবসাদ ও প্রত্যাশা পূরণ না হওয়া।
ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনের তথ্য মতে, ঝড়ে পড়ার তালিকায় চতুর্থ অবস্থানে আছে এস্তোনিয়া, এরপর ধারাবাহিকভাবে অস্ট্রিয়া (২২ দশমিক ৩ শতাংশ), ফিনল্যান্ড (২২ দশমিক ১ শতাংশ), নরওয়ে (২২ শতাংশ), ফ্রান্স (১৯ দশমিক ৯ শতাংশ), সুইডেন (১৯ শতাংশ), পর্তুগাল, সেøাভেনিয়া, স্পেন, মাল্টা, জার্মানি।
এ তালিকায় সর্বনিম্নে রয়েছে রোমানিয়া এবং গ্রিস। এই দুই দেশে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ১ দশমিক ৫ শতাংশ এবং ২ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোতে মোট ড্রপআউটের ৪৩ শতাংশ তখনই ঘটে যখন শিক্ষার্থীরা বুঝতে পারে যে তাদের বেছে নেওয়া কোর্সটি তাদের সামর্থ্যের চেয়ে বেশি কঠিন অথবা বাস্তব প্রত্যাশার সঙ্গে মিলছে না। এই হার উচ্চশিক্ষা ও পোস্ট-সেকেন্ডারি পর্যায়ে বেড়ে ৫০ শতাংশ হয়।
তবে শিক্ষার্থীদের আর্থিক সংকট নয় বরং ভুল কোর্স নির্বাচনই অধিকাংশ ক্ষেত্রে ড্রপআউটের মূল কারণ। মোট ড্রপআউটের ক্ষেত্রে ১০ শতাংশেরও কম জানিয়েছে, পড়াশোনা চালিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় তারা শিক্ষা ছাড়তে বাধ্য হয়েছে।
ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ১৫ থেকে ৩৪ বছর বয়সী মোট ১৪ শতাংশ নাগরিক জীবনের কোনো না কোনো পর্যায়ে স্কুল, বিশ্ববিদ্যালয় কিংবা কোনো প্রশিক্ষণ কর্মসূচি মাঝপথে ছেড়ে দিয়েছেন। তবে দেশভেদে এই হার ব্যাপকভাবে ভিন্ন। সূত্র: ইউরো নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)