পাকিস্তানে ভারতের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে -জাতিসংঘ বিশেষজ্ঞ
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছে, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভূখ-ে ভারতের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষজ্ঞদের মতে, এসব পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক আইন এবং কোটি কোটি মানুষের মানবাধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
পর্যবেক্ষণগুলো ১৬ অক্টোবরের একটি প্রতিবেদনে উঠে আসে, যা ১৫ ডিসেম্বর প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রস্তুত করেছে জাতিসংঘের পাঁচজন বিশেষ র্যাপোর্টিউর এবং একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ। তারা পেহেলগাম হামলার পর ভারতের সামরিক প্রতিক্রিয়া এবং এর আইনি ও মানবিক পরিণতি পর্যালোচনা করে।
বিশেষজ্ঞরা উপসংহারে বলেছে, ভারতের আচরণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তিভিত্তিক আইনের আওতায় তার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়। তারা আরও সতর্ক করে, হামলার পর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা এবং একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তির কার্যকারিতা স্থগিত করার সিদ্ধান্ত- নিজেই আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের দৃষ্টিতে গুরুতর উদ্বেগ তৈরি করছে।
এই বিষয়টি যৌথভাবে জাতিসংঘের একাধিক বিশেষ র্যাপোর্টিউর ও স্বাধীন বিশেষজ্ঞ জারি করে।
১৭ পৃষ্ঠার এই নথি অনুযায়ী, বিশেষজ্ঞরা এমন প্রতিবেদন পর্যালোচনা করেছে যেখানে বলা হয়- ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে এবং এতে ডজনখানেক কথিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়।
তবে জাতিসংঘ বিশেষজ্ঞরা স্পষ্টভাবে উল্লেখ করেছে, পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়ে ভারত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তারা বলেছে, আন্তর্জাতিক আইন বিশেষ করে সীমান্ত অতিক্রম করে বলপ্রয়োগের ক্ষেত্রে কঠোর সীমা নির্ধারণ করে দিয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ভারত তা করেনি।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।