কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ, পানি ও তলদেশের মাটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। বিভিন্ন গবেষণায় মাছের নমুনা বিশ্লেষণে ক্ষুদ্র প্লাস্টিক কণা ও তন্তুর সন্ধান পাওয়ার পাশাপাশি পানি ও মাটিতেও এসব দূষকের উপস্থিতি মিলেছে। এতে হ্রদের পানির পরিবেশ, দেশীয় মাছের প্রজনন এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে প্লাস্টিক দূষণের উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিভিন্ন গবেষণায় কাপ্তাই হ্রদের মাছ ও পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে এসেছে। নমুনা বিশ্লেষণে মাছের পরিপাকতন্ত্রে প্লাস্টিকের অতিক্ষুদ্র তন্তু, নাইলনের কণা এবং প্লাস্টিকজাত বর্জ্যের ভাঙা অংশ পাওয়া গেছে।
গবেষকদের মতে, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম, গৃহস্থালির প্লাস্টিক বর্জ্য এবং পলিথিন ভেঙে মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। মাছের প্রজাতি, আকার ও খাদ্য গ্রহণের ধরন অনুযায়ী এসব কণা গ্রহণের মাত্রায় পার্থক্য দেখা দিতে পারে। মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পানির প্রাণীর স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করলেও এর মাত্রা ও দীর্ঘমেয়াদি প্রভাব নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সঙ্গে কাজ করা মৎস্য গবেষক মঈনউদ্দীন পাঠান বলেন, সম্প্রতি কাপ্তাই হ্রদের পানি ও মাটি নিয়ে গবেষণা করা হয়েছে। সেখানেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ-সংক্রান্ত গবেষণার ফলাফল সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের সামরিক তাৎপরতা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণের মুখে গাড়ি রেখেই পালিয়েছে দখলদার সন্ত্রাসীরা। তবে পালাতে গিয়েও তারা মারা পড়ে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে দিলো দখলদার ইসরায়েলীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক ডিবি হেফাজতে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর অনলাইন হয়রানি বাড়ছে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












