খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৫ প্রাণ
খুলনার ডুমুরিয়া উপজেলায় মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল এলাকায় বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে একই স্থানে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হন। মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার এসব ঘটনা ঘটে।
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে ট্রাকটি দুমড়েমুচড়ে সড়কের ওপর আটকে থাকে। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।
দুর্ঘটনার পর খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এর আগে, একই স্থানে গত রাত দেড়টার দিকে ইবাদ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হন। নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নর্নিয়া গ্রামের মৃত আব্দুর বারীক গাজীর ছেলে রাফিউর রহমান গাজী (৪০) এবং আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় আহত কোনো যাত্রীকে পুলিশ পায়নি। তবে বাসটি সড়কের পাশের খাদের পানিতে পড়ে রয়েছে। বাসটি উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, আগের রাতের সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমি নিবন্ধনে কমছে খরচ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, বিভাগীয় কমিশনার প্রত্যাহার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত -রাশেদ খাঁন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার মানুষের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উঠতি বয়সীদের নিয়ে বিপদে পরিবার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনানীতে বারে অভিযান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউনিসেফে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












