ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টায় এবার আফ্রিকা
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন যুদ্ধের শক্ত প্রভাব পড়া আফ্রিকার দেশগুলো এবার মস্কো-কিয়েভের মধ্যস্থতায় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সফরে গিয়ে যুদ্ধের মধ্যস্থতা নিয়ে আলোচনা করবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
নেতাদের মধ্যে থাকছে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাম্বিয়া, কমোরোস ও মিশরের প্রধানমন্ত্রীরা। যুদ্ধের কারণে আফ্রিকার এই দেশগুলো খাদ্য সংকট, মূদ্রাস্ফীতিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।
প্রাথমিক উদ্যোগ হিসেবে আফ্রিকান নেতারা দেশ দুটির মধ্যে ‘পারস্পরিক আস্থা তৈরির’ চেষ্টা করবে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে যুদ্ধের পরিস্থিতি এখন উত্তাল। প্রস্তুতি নিয়ে রুশবিরোধী পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করে ফেলেছে ৭টি গ্রাম; যা প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আক্রমণে কিয়েভকে সহযোগিতা করতে নানা ধরনের প্রকল্প নিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, দিচ্ছে মোটা অংকের অনুদান।
থেমে নেই রাশিয়াও। যুদ্ধের পাশাপাশি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রুশ সেনারা।
বিশেষজ্ঞরা বলছে, পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য হলো প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই কিয়েভের স র্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। তাদের মতে, প্রতিরক্ষা লাইন থেকে এখনও ১০-১৫ কিলোমিটার দূরে আছে কিয়েভ সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)