ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জি এম কাদেরের বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানে বাসভবনে এই বৈঠক শুরু হয়। একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সকাল ১০টার কিছুক্ষণ পরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে প্রবেশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাড়ে ১০টার দিকে বৈঠকে বসেন তারা। বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী নির্বাচন, জাপার অংশগ্রহণ, জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।