আ’লীগ সকল মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে -স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছর দেশের সব মন্ত্রণালয়ের বাজেটের জনগণের টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবার মানসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন এবং দেরিতে আসার কারণে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সরকার ২৫ হাজার মিডওয়াইফ ও আড়াই হাজার নার্স নিয়োগ দিয়েছে। পাঁচ শতাধিক চিকিৎসক ইতোমধ্যে যোগদান করেছেন। স্বাস্থ্য খাতে জনবলসংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।