আ’লীগ নেতাদের ঠিকানা সন্ত্রাসীদের ‘১০ সেল’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সবচেয়ে পুরোনো ‘১০ সেল’। দুর্র্ধষ সন্ত্রাসী ও মৃত্যুদ- পাওয়া ১০ জনকে এখানে রাখা হতো। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এটি ‘আওয়ামী সেল’ তকমা পেয়েছে।
ভয়ংকর সব অপরাধীকে অন্যত্র সরিয়ে ১০ সেলে রাখা হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়র, কাউন্সিলরসহ শীর্ষ নেতাদের। ৩৬ বর্গফুট আয়তনের একেকটি সেলে রাখা হচ্ছে দু’জনকে।
কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল হোসেন সমকালকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারার মামলায় প্রতিদিন আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে কারাগারে পাঠাচ্ছেন আদালত। যেসব আসামির ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদেরই আমরা ১০ সেলে রাখছি। বর্তমানে এখানে অন্তত তিনজন সাবেক এমপি রয়েছেন। সেলটিতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করা হয়। কারারক্ষীরা বন্দিদের ওপর নজর রাখেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।