আ’লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকা- নিয়ে মশকরা’
যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকা- ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকা-কে মশকরা করা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক পোস্টে একথা লেখেছে সারজিস।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস লিখেছে, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকা- ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকা-কে মশকরা করা ছাড়া কিছুই নয়।
আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে- এমন দাবি করে সে লিখেছে, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয়নি, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।
সারজিস বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে লেখেছে, ‘বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন- সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হন তাহলে তার দায় আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে।’
স্ট্যাটাসের একদম শেষ লাইনে সারজিস এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।