আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা, কয়েকটিতে বিক্ষোভ
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৬টি কারখানার উৎপাদন বন্ধ ছিলো। কয়েকটিতে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে শিল্পাঞ্চল ঘুরে এ তথ্য জানা যায়।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বকেয়া বেতনসহ আরও কিছু সমস্যার কারণে গতকালও ১৬টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। যার মধ্যে ১০টি রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বাকি ৬টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা শিল্পাঞ্চলে নিয়োজিত আছেন র্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করলে ওই এলাকার চারটি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল নিট ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় সড়কটিতে বন্ধ হয়ে যায় যানচলাচল। পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। সড়কটিতে স্বাভাবিক হয় যানচলাচল।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায়ই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া আরও ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে এসব কারখানা বন্ধ। মন্ডল নিট ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন পরিস্থিতি ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)