আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া বা শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের ধারালো বা আঘাত করা যায় এমন বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আশুরা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভায় তিনি বলেন, আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।