আল বাদর হাইকমান্ডের তালিকা (১)
আল ইহসান ডেস্ক:
বিভিন্ন সংগ্রহশালা থেকে উদ্ধৃত তৎকালীন আল-বাদর হাইকমান্ডের একটি তালিকা এখানে তা দেয়া হলো:
মওদুদীবাদী ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটি (আল-বাদর হাইকমান্ড)
১। আশরাফ হোসাইন (আল-বাদর বাহিনীর প্রতিষ্ঠাতা এবং ময়মনসিংহ জেলা প্রধান), ঢাকায় ব্যবসা করে।
২। শামসুল হক (ঢাকা শহর প্রধান), কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য- জামাতে ইসলামী।
৩। মুস্তাফা শওকত ইমরান (ঢাকা শহর আল-বাদর বাহিনীর অন্যতম নেতা), স্বাধীনতার পর পরই নিখোঁজ হয়।
৪। আশরাফুজ্জামান খান (ঢাকা শহর আল-বাদর বাহিনীর হাইকমান্ড সদস্য এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘চিফ এক্সিকিউটর’- প্রধান জল্লাদ), সউদী আরবে চাকরি করে (বর্তমানে লন্ডনে থাকে)।
৫। আ.শ.ম. রুহুল কুদ্দুস (ঢাকা শহর আল-বাদর বাহিনীর অন্যতম নেতা), মজলিশে শূরা সদস্য- জামাতে ইসলামী।
৬। সরদার আবদুস সালাম (ঢাকা জেলা আল-বাদর প্রধান), কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক- জামাতে ইসলামী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।