আল জাজিরার ডকুমেন্টারিতে সেনাপ্রধানের সাক্ষাৎকার, যা বলেছেন
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্র্বতী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে।
তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না।
সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন, আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে। কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়।
তথ্যচিত্রে আরও দেখা যায়, কীভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কীভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।