‘আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ইরানের এক উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন শান্তির নামে আলোচনার প্রস্তাব দিলেও, প্রকৃতপক্ষে সেটি যুদ্ধের পূর্বপ্রস্তুতি ছাড়া আর কিছু নয়। খবর: ইরান ইন্টারন্যাশনাল
গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, আমাদের গোয়েন্দা তথ্য বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার নামে যুদ্ধের পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে আমরা মনে করি, আলোচনায় সময় নষ্ট না করে সংঘাতের প্রস্তুতির দিকেই নজর দেওয়া উচিত।
তার ভাষায়, আমরা মনে করি, আলোচনার লক্ষ্য আসলে ইরানকে নিরস্ত্র করা, যাতে আসন্ন যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা ঢেকে রাখা যায়।
তিনি আরও বলেন, যেকোনো নতুন আলোচনার আগে আমাদের নিশ্চিত হতে হবে- এটি যেন কোনো নিরাপত্তা-প্রতারণার ছল না হয়। এজন্য দরকার কঠিন এবং বাস্তবমুখী গ্যারান্টি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।