৭৬ বছর পরও প্রজ্জ্বল চট্টগ্রাম চা নিলাম কেন্দ্র
১৯৪৯ সালের ১৬ জুলাই। ছিয়াত্তর বছর আগে এই দিনে চট্টগ্রামে এ অঞ্চলে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। এটি এখনো দেশের চা বাণিজ্যের সিংহভাগ পরিচালনা করে।
দেশে প্রথম চা চাষ শুরু হয় চট্টগ্রামে ১৮৪০ সালে। পরে এর প্রসার ঘটে সিলেটে। এরপর এক শতাব্দীরও বেশি সময় ধরে এ অঞ্চলে উৎপাদিত চা পাঠানো হতো কলকাতা ও লন্ডনের নিলাম কেন্দ্রে।
১৯ শতকের শেষ দশকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন এবং আসাম পর্যন্ত এর বিস্তৃতি হলে আসাম ও সিলেটের চা বাগান মালিকরা কলকাতা বন্দরের পরিবর্তে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে চা রপ্তানি শুরু করে। ফলে ওই সময় থেকেই চট্টগ্রামে চায়ের গুদামসহ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো গড়ে ওঠে।
১৯৪৭ সালে ভারত ভাগের পর নতুন দেশে নিজেদের মাটিতে নিলাম কেন্দ্রের প্রয়োজনীয়তা অনুভব করেন স্থানীয় চা বাগান মালিকেরা।
১৯৪৮ সালের ৬ জুন এ অঞ্চলে উৎপাদিত চা বিক্রির সঙ্গে যুক্ত চারটি ব্রিটিশ প্রতিষ্ঠান- ডব্লিউএফ ক্রেসওয়েল, জে থমাস, এডব্লিউ ফিগিস ও ক্যারিট মোরান স্থানীয় ব্যবসায়ী খান বাহাদুর মুজিবুর রহমানের সঙ্গে মিলে পাকিস্তান ব্রোকার্স লিমিটেড (পরে ন্যাশনাল ব্রোকার্স লিমিটেড) প্রতিষ্ঠা করে। এর এক বছর পর এই প্রতিষ্ঠানের সহযোগিতায় বন্দরনগরীতে প্রথম নিলামের আয়োজন হয়।
বাংলাদেশ চা বোর্ডের তত্ত¦াবধানে এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) আয়োজনে বর্তমানে প্রতি চা নিলাম বর্ষে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত প্রতি সোমবার চট্টগ্রামে সাপ্তাহিক নিলাম অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ও ২০২৩ সালে পঞ্চগড়ে নতুন নিলাম কেন্দ্র করা হলেও চট্টগ্রামের নিলাম কেন্দ্রের প্রভাব এখনো একচ্ছত্র।
চা বোর্ডের তথ্য বলছে- ২০২৪-২৫ মৌসুমে নিলামে বিক্রি হওয়া আট কোটি ৭২ লাখ কেজি বা ৯৭ শতাংশের বেশি চা বিক্রি হয়েছিল চট্টগ্রাম দিয়ে। শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রে এক.২৪ মিলিয়ন কেজি ও পঞ্চগড়ের নিলাম কেন্দ্রটি এক.১২ মিলিয়ন কেজি চা বিক্রি হয়েছে।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভীরুর রহমান বলেন, চা রপ্তানি কমে গেলেও বাংলাদেশের চা বাণিজ্য মূলত চট্টগ্রামকেন্দ্রিক। বেশিরভাগ ক্রেতা এখনো এখান থেকে চা কিনতে পছন্দ করেন।
টিটিএবির ভাইস চেয়ারম্যান ইউসুফের মতে, এর মূল কারণ অবকাঠামোগত সুবিধা।
চট্টগ্রামের ১৬টি লাইসেন্সপ্রাপ্ত গুদাম আছে। সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড়ের বাগানের চা নিলামের আগে এসব গুদামে সংরক্ষণ করা হয়।
সেই তুলনায়, মৌলভীবাজারে ছয়টি ও পঞ্চগড়ে তিনটি গুদাম আছে।
'গুদামজাতকরণ-মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো চট্টগ্রামে আছে। এ কারণে চাষি ও ব্যবসায়ীদের প্রথম পছন্দ চট্টগ্রাম,' বলেন ইউসুফ।
উল্লেখ্য, চট্টগ্রামে বড় বড় ক্রেতাদের ব্লেন্ডিং কারখানা ও গুদাম সুবিধার পাশাপাশি নিলাম পরিচালনার জন্য অনুমোদিত সাত ব্রোকিং প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ও আছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…