আলু দিয়ে রসমালাই, পায়েস, পেঁয়াজুসহ আরও যা তৈরী হয়
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আলু দিয়ে শুধু চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই-ই নয়। এখন আলু দিয়ে রসমালাই, পায়েস, কেক, কাটলেট, হালুয়া, চানাচুর, পেঁয়াজু, নিমকিসহ বিভিন্ন পদ বানানো যায়।
বর্তমানে প্রধানত তিন ধরনের আলুর বীজ পাওয়া যায়।
১. সাধারণ খাওয়ার আলু, যা টেবিল আলু নামে পরিচিত। ২. শিল্প বা প্রক্রিয়াজাতের আলু, যা চিপস, ফ্রেঞ্চ ফ্রাইসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। আর কিছু প্রজাতি রপ্তানি উপযোগী। যেমন মালিক সিডসের কাছে ১০ প্রজাতির আলুর বীজ রয়েছে। এর মধ্যে সিডনি, মার্কিস, ফন্টেন, সিনোরা, নেপোলিয়ন প্রজাতি হচ্ছে শিল্প আলু। আর ডায়মন্ড, লেভান্তে, এলুয়েট, প্যারাডিসো, রোনমি প্রভৃতি আলু সরাসরি খাওয়ার জন্য।
বারির কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম তানজিমুল ইসলাম বলেন, দেশে বর্তমানে সব মিলিয়ে প্রায় ২০০ প্রজাতির আলু রয়েছে। এর মধ্যে বারি উদ্ভাবিত জাত ১০৬টি। বাকিগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবিত।
আলুর যন্ত্রপাতি:
আলুর জন্য একাধিক মেশিনারিজও রয়েছে। উদাহরণস্বরুপ- একটির নাম এক্সপার্ট ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপক রেজাউল জানান, তারা আলু প্রক্রিয়াজাত করা থেকে মোড়কজাত করা পর্যন্ত প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সরবরাহ করে থাকেন।
মূলত খাদ্য প্রক্রিয়াজাতের জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি তারা সরবরাহ করেন। গ্রাহকের চাহিদার ভিত্তিতে এসব যন্ত্র তারা চীন, ইতালি, জার্মানি, জাপান, লেবানন, তুরস্ক প্রভৃতি দেশ থেকে আমদানি করেন।
উল্লেখ্য, গেল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দুই দিনব্যাপী আলু উৎসব (মেলা) অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)। সেখানে আলু থেকে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করা হয়েছিলো।
আলু উৎপাদন, বিপণন, সংরক্ষণ ও রপ্তানি-সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান এক ছাদের নিচে জড়ো হওয়ায় পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন আগত ব্যবসায়ী-দর্শনার্থীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












