আলজেরিয়ায় উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে উদ্বোধন হয়ে গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভূমধ্যসাগরীয় উপকূলে দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স নামের নয়নাভিরাম এই ইবাদতখানাটি উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি আবদেল মাদজিদ তেবোউন। খবর আল-জাজিরার।
আফ্রিকা মহাদেশে এর চেয়ে বিশাল মসজিদ তৈরি হয়নি এখনও। সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে প্রায় ৭ বছরের চেষ্টার পর অবশেষে এ বছর পবিত্র রমজান শুরুর আগেই সুবিশাল এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করলো আলজেরিয়া সরকার।
স্থানীয়ভাবে মসজিদটি জামাআ এল-জাজাইর নামে পরিচিত। একসঙ্গে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এখানে। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও উচ্চতার দিক থেকে প্রথম অবস্থানেই থাকছে ভূমধ্যসাগরীয় উপকূলে মাথা তুলে দাঁড়ানো দৃষ্টিনন্দন ইবাদতখানাটি। মসজিদটির যে মিনার নির্মাণ করা হয়েছে তার উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট)। এটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চীনা নির্মাণ সংস্থা।
২৭.৭৫ হেক্টর (প্রায় ৭০ একর) জুড়ে বিস্তৃত একটি আধুনিক কাঠামোর আকারে ৭ বছর ধরে চলে মসজিদটির নির্মাণ কাজ। আধুনিকতা ও ঐতিহ্যের অপূর্ব এক মিশেলে নির্মাণ হয়েছে মসজিদটি। আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে এর নকশায়। হেলিকপ্টার অবতরণের একটি হেলিপ্যাডও স্থাপন করা হছে মসজিদটিতে। একটি লাইব্রেরিও আছে এখানে। যেখানে রাখা যাবে প্রায় ১০ লাখ বই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)